তীব্র গরমে মাছের হিটস্ট্রোক এড়াতে সচেতনতাই হোক সমাধান!
পানির তাপমাত্রা বেড়ে গিয়ে মাছ হিটস্ট্রোক, অক্সিজেন স্বল্পতা এবং পিএইচ (pH) বেড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে আফতাবের পরামর্শ মেনে চলুন:
মাছ ঝুঁকিতে আছে কি না বুঝবেন যেভাবে:
⚠️মাছ যদি পানির উপরে ভেসে উঠে অনবরত হাঁ করে বাতাস নিতে চায় (খাবি খাওয়া)।
⚠️মাছ যদি নিস্তেজ হয়ে পানির ওপর ভেসে থাকে বা চলাফেরা ধীর হয়ে যায়
✅ লোকসান ঠেকাতে আপনার করণীয়:
১. পানির গভীরতা বাড়ান: দ্রুত পরিষ্কার ও ঠান্ডা পানি যোগ করে পুকুরের পানির স্তর বৃদ্ধি করুন।
২. ছায়ার ব্যবস্থা: পুকুরের ১০% জায়গায় বাঁশের ঘেরাও দিয়ে কচুরিপানা বসিয়ে দিন, যা পানিকে সরাসরি রোদের তাপ থেকে রক্ষা করবে।
৩. ঘনত্ব কমান: মজুদকৃত মাছের চাপ কমাতে কিছু বড় মাছ আহরণ করে ফেলুন।
৪. ওরস্যালাইন প্রয়োগ: মাছ দুর্বল মনে হলে শতক প্রতি ১৫০-২০০ গ্রাম ভেট ওরস্যালাইন ছিটিয়ে দিন।
৫. পুষ্টি ও হজম সুরক্ষা: মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতি কেজি খাবারে ৩ মিলিগ্রাম লিভারগার্ড এবং উন্নত মানের গাট প্রোবায়োটিক মিশিয়ে খাওয়ান।
৬. অক্সিজেনের অভাব পূরণে এয়ারেটর ব্যবহার করুন
অতিরিক্ত সতর্কবার্তা: গরমের সময় দুপুরে যখন রোদ তীব্র থাকে, তখন খাবার না দিয়ে দিনের তুলনামূলক ঠান্ডা সময়ে অল্প করে খাবার দিন।
অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে আজই ব্যবস্থা নিন। যেকোনো জরুরি পরামর্শ বা কারিগরি সহায়তার জন্য সরাসরি যোগাযোগ করুন 'আফতাব টেকনিকাল টিমের '- এর সদস্যদের সাথে।
Facebook: AFTAB
Website: AFTAB
Blog
Related Blog



